ইসকন মায়াপুর উপস্থাপিত
26 – 29 Nov 2026
Sri Kshetra Parikrama ISKCON Mayapur · 2026

ইসকন মায়াপুর উপস্থাপিত

এক পবিত্র পরিক্রমা প্রভু জগন্নাথের পবিত্র ধামে

২৬ – ২৯ নভেম্বর ২০২৬অগ্রহায়ণ ৯ – ১২ · পুরী, ওড়িশা

ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসকন গুরু, সন্ন্যাসী, প্রবীণ ভক্ত ও হাজার হাজার কৃষ্ণভক্ত পুরীতে একত্রিত হবেন। আমরা আন্তরিকভাবে আপনার উপস্থিতি কামনা করছি।

00দিন
00Hours
00Min
00Sec
স্ক্রল
প্রতি বছরের মতোই উৎসব ফিরে এসেছে
অগ্রহায়ণ ৯ – ১২ · পুরী, ওড়িশা

শ্রী ক্ষেত্র পরিক্রমা

প্রতি বছরের মতোই উৎসব ফিরে এসেছে

প্রতি বছরের মতোই এবছরও শ্রী ক্ষেত্র পরিক্রমা উৎসবের আয়োজন করা হয়েছে, ২৬ থেকে ২৯ নভেম্বর (বাংলা: অগ্রহায়ণ ৯–১২)।

প্রতি বছরের মতোই ইসকন গুরু, সন্ন্যাসী, প্রবীণ ভক্ত এবং ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কৃষ্ণভক্ত একত্রিত হবেন। আমরা আন্তরিকভাবে উক্ত পরিক্রমায় আপনার উপস্থিতি কামনা করছি।

ইসকন মায়াপুর

তিন দিনের কর্মসূচি

0km

কিলোমিটার পরিক্রমা

0

দিনের কর্মসূচি

0

আবাসন প্যাকেজ

0

বাংলাভাষী সমন্বয়ক

ঝলক

ছবিতে উৎসব

আয়োজকদের প্রকাশিত ব্যানার, ভক্তসমাজ ও বাংলা তথ্য একসঙ্গে।

শ্রী ক্ষেত্র পরিক্রমা ২০২৬
শ্রী ক্ষেত্র পরিক্রমা ২০২৬ ব্যানার
আমাদের দলের সঙ্গে পরিচিত হোন
পরিক্রমায় ভক্তগণ
বাংলা তথ্য
বাংলাভাষী ভক্তদের জন্য তথ্য

যাঁদের নির্দেশনায়

আয়োজকগণ

শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ

শ্রীল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ

ইসকন জি.বি.সি

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ

শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ

ইসকন জি.বি.সি

পুরী পরিক্রমার দিব্য মাহাত্ম্য

পুরী পরিক্রমার দিব্য মাহাত্ম্য

শ্রী ক্ষেত্র ও তার পরিক্রমা সম্পর্কে শাস্ত্রে যা বলা হয়েছে।

গোকুল, মথুরা ও দ্বারকায় ভগবান কৃষ্ণ যে-সব লীলা প্রকাশ করেন, সেই সমস্ত লীলা তিনি নীলাচল-ধামেও প্রকাশ করেন।
Vaiṣṇava Tantra
আমি তিনবার সত্য বলে বলছি— আমার মন্দির ধ্বংস হলেও আমি এই স্থান কখনও ত্যাগ করি না।
Lord Hari in Skanda Purāṇa
সমুদ্রতীরে অবস্থিত পাঁচ ক্রোশ বিস্তৃত এই ক্ষেত্র সমস্ত ক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ। এই পাঁচ ক্রোশের মধ্যে স্থলভাগে অবস্থিত দুই ক্রোশ অত্যন্ত পবিত্র। স্বর্ণবালুকার দ্বারা পরিবেষ্টিত ও নীল পর্বতে সুশোভিত এই স্থানে স্বয়ং নারায়ণ বিশ্বেশ্বর রূপে বিরাজমান।
Lakṣmī Devī in Skanda Purāṇa
মার্গশীর্ষ মাসে, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে হরিনাম-সংকীর্তন করতে করতে এই শঙ্খক্ষেত্র প্রদক্ষিণ করা উচিত।
Skanda Purāṇa

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

শ্রী ক্ষেত্র পরিক্রমা কী?

শ্রী ক্ষেত্র পরিক্রমা হলো পুরীর পবিত্র ভূমিতে ২১ কিলোমিটার দীর্ঘ এক ভক্তিময় যাত্রা, যেখানে ভক্তরা প্রার্থনা, কীর্তন ও প্রভু জগন্নাথ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মরণে একসঙ্গে হাঁটেন এবং তাঁদের অহৈতুকী কৃপা ও আশীর্বাদ কামনা করেন।

কেন আমাদের অংশগ্রহণ করা উচিত?

বিশ্বাস করা হয়, শ্রী ক্ষেত্র পরিক্রমার এক দিন বৃন্দাবন পরিক্রমার ৩০ দিন এবং নবদ্বীপ পরিক্রমার ৭ দিনের সমান।

এটি কে আয়োজন করে?

এই পবিত্র শ্রী ক্ষেত্র পরিক্রমা ইসকন মায়াপুর আয়োজন করে।

শ্রী ক্ষেত্র পরিক্রমা কত দিনের?

শ্রী ক্ষেত্র পরিক্রমা তিন দিনের কর্মসূচি:

  • প্রথম ও দ্বিতীয় দিন — শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র লীলাস্থল দর্শন ও শ্রবণ, এবং শ্রী জগন্নাথ মন্দির দর্শন।
  • তৃতীয় দিন — পুরীর গুরুত্বপূর্ণ পবিত্র স্থান দর্শন করে ২১ কিলোমিটার শ্রী ক্ষেত্র পরিক্রমা পদযাত্রা সম্পূর্ণ করা।

২৬ – ২৯ নভেম্বর ২০২৬

আপনার উপস্থিতি কামনা করছি

২০২৬-এর পরিক্রমার জন্য অনলাইনে নিবন্ধন করুন, অথবা আমাদের লিখুন— আমাদের দল আপনাকে সাহায্য করবে।

WhatsApp